• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জে এক ট্রাক পেট্রোল জব্দ আটককৃত কে ১০ হাজার টাকা জরিমানা।

bilatbanglanews.com
প্রকাশিত May 11, 2026
সুনামগঞ্জে এক ট্রাক পেট্রোল জব্দ আটককৃত কে ১০ হাজার টাকা জরিমানা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্হ সফেদা ফিলিং ষ্টেশনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোবাইল টিম অভিযান চালিয়ে এক ট্রাক পেট্রোল আটক করেছে। আটককৃত পেট্রোলের পরিমাণ ১ হাজার ৮শ লিটার। সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মিয়া তানভীর হোসেন( ৩১)পিতা হাজী রফিকুল ইসলাম সাং মধ্য তাহিরপুর কে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিনা লাইসেন্সে পেট্রোল পরিবহণ করার অপরাধে অভিযুক্ত কে জরিমানা করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। জব্দকৃত ট্রাক সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। অপর একটি সূত্রের মতে সিলেট থেকে তাহিরপুর যাওয়ার পথে স্থানীয় জনতা আটক করে সফেদা ফিলিং ষ্টেশনে নিয়ে রাখলে সেখানে মোবাইল টীম গিয়ে আটক করেন।