সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। তার নাম আখি আক্তার (১৫)। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ার পাড় গ্রামের জহির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় হাজী ইয়াকুব উল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশের ধানের খলায় রোদে ধান শুকাচ্চিলো আখি। হঠাৎই ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আখি গুরুতর আহত হলে সাথে সাথে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।