• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে থানা ও নৌ- পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার,ইয়াবা সহ ৩ জন

bilatbanglanews.com
প্রকাশিত May 5, 2026
ছাতকে থানা ও নৌ- পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার,ইয়াবা সহ ৩ জন

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক এই ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা নং ৭ (৫) ২০২৬ দায়ের করা হয়েছে। আটক পৌরসভার বাগবাড়ি গ্রামের মৃতঃ বুরহান উদ্দিন-রব মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া রকি (২৫), বাগবাড়ি গ্রামের জয়নাল আহমদের ছেলে ঝুমন আহমদ (৩০)ও নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আবিবুলের (আলীনুর) ছেলে মাহবুব আলম (২০)।

 

ছাতক থানার মামলা নং-৮ (৫) ২৬,২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) এর ধারা মামলার আসামি ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে মো.আজিজুল ইসলাম (২৮), হেলাল উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (৩০) ও কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠাল বাড়ি (শিমুল তলা) গ্রামের মো.সুজন মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।নৌ-পুলিশের অভিযানে  ৩ জন-কে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের অপর অভিযানে জিআর-২৬১/২৪ (ছাতক) এর ওয়ারেন্টভুক্ত আসামি পৌরসভার বাঁশখালা গ্রামের মৃতঃ আব্দুল মমিনের ছেলে মোঃ করিম মিয়া (আব্দুল করিম) (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেফতার ৭ আসাম-কে ৫ মে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।