সুনামগঞ্জ প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ যুক্তরাষ্ট্রের বোমান্ট হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি এক স্ত্রী সিপা বখত ও তিনপুত্র আনহার বখত, আশরাফ বখত আজরফ বখত ও তিন কন্যা আরশি বখত,নুরী বখত ও সাহারা বখত নামের তিন কন্যা সহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব রেখে গেছেন। সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা মরহুম হোসেন বখত এর তিনপুত্র সরাসরি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ গ্রহণ করে ঝুঁকিপূর্ণ যুদ্ধে অংশ গ্রহণ করেন। মরহুম আনোয়ার হোসেন সুভাষ, শাহজাহান বখত ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মনোয়ার বখত নেক। মায়ের আদেশে তিনভাই এক সঙ্গে ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধে সরাসরি যুদ্ধে বিজয় গ্রহণ করেন। মরহুম হোসেন বখত এর পুত্র সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র নাদের বখত।অপর ছেলে নোমান বখত পলিন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আনোয়ার হোসেন সুভাষ বখতের ভাই বাবর বখত বলেন,দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন অসুখের সাথে লড়াই করার পর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখ্ত সুভাষ ২রা অক্টোবর ২৩ সোমবার সন্ধ্যায় বোমান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ সহ আরও অনেকে। আগামীকাল যুক্তরাজ্য তার জানার নামাজ শেষে দাফন করা হবে।