• [english_date] , [bangla_date] , [hijri_date]

ব্রিটেনের চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঝাঁপঃ বাঘের হামলায় নিহত এক

bilatbanglanews.com
প্রকাশিত October 11, 2026
ব্রিটেনের চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঝাঁপঃ বাঘের হামলায় নিহত এক

বিবিএন ডেস্ক:

ব্রিটেনের ইয়র্কশায়ারের একটি বন্যপ্রাণী পার্কে বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ডনকাস্টারের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর জরুরি বিভাগের কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে সাউথ ইয়র্কশায়ার পুলিশ।

 

পুলিশের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বাঘের খাঁচায় এক ব্যক্তির প্রবেশের খবর পায় তারা। এরপর খাঁচায় থাকা বাঘটি তার ওপর হামলা চালায়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন