• [english_date] , [bangla_date] , [hijri_date]

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন

bilatbanglanews.com
প্রকাশিত August 23, 2026
ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ, সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ক্রেতা-সুরক্ষা আন্দোলন-কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এক সভা অনুষ্টিত হয়।

 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী।

 

সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রশিদিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কুইন্স হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এ এই রানা, সিলেট দক্ষিন সুরমার জালালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মৌতাকাবের ফাহাদ, হাকীম খোরশেদ আলম।

 

বক্তব্য রাখেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাস্টার জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান।

 

 

বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে সভার সমাপ্তি করা হয়।