• [english_date] , [bangla_date] , [hijri_date]

সাংবাদিক পাভেলের বড় ভাই ছাতক মধ্যবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত August 19, 2026
সাংবাদিক পাভেলের বড় ভাই ছাতক মধ্যবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত সভাপতি সাংবাদিক নাজমুল কবীর পাভেলের বড় ভাই মো. আব্দুল কাইয়ুম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)

 

ছাতকের বিশিষ্ট্য ব্যবসায়ী মরহুম মো. আব্দুল কাইয়ুম মধ্য বাজার এলাকার মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাম পুর গ্রামের মরহুম মরহুম ক্বারী আব্দুল হাসিমের ছেলে।বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ এর ছোট ভাই। মৃত্যুর সময় তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানা গেছে, মরহুম মো. আব্দুল কাইয়ুম জরুরি একটি কাজে ঢাকায় যান। সেখানে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ধানমণ্ডী থানার ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই সাংবাদিক নাজমুল কবীর পাভেল।