• [english_date] , [bangla_date] , [hijri_date]

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর ২০২৬/২৭ এর প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত July 26, 2026
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর ২০২৬/২৭ এর প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত।

ষ্টাফ রিপোর্টার:

২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় ১৪৫ দিশারী হাওয়া পাড়ায় নিজ ভেনুতে রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর- ২০২৬-২০২৭ এর প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

রোটারিয়ান বাহার উদ্দিনের সভাপতিত্বে কল টু অর্ডার করেন। মিটিং শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি হাসান কবির চৌধুরী। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিচালনা করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায়।

স্বাগত বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান ও জিন্নুন আহমেদ চৌধুরী।

ক্লাব প্রেসিডেন্ট বাহার উদ্দিন তার বক্তব্যে ক্লাবের প্রত্যেক মেম্বার এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাহার উদ্দিন মানবতার সেবায় আরো একধাপ একগিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে আগত সবাইকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে আজকের সাপ্তাহিক সভার মুলতবি ঘোষণা করেন।