ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানা ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে ৫ মা’দক ব্যবসায়ী, ওয়ারেন্টভূক্ত ২ ডা’কাতির চেষ্টা মামলার ১, নিয়মিত মামলার ২ ও ১৫১ ধারায় ১ জন সহ মোট ৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার এফআইআর নং-২৭,তারিখ- ২৩ মে ২০ ২৬ খ্রিঃ,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ এর আসামি মুজিবুর রহমান (৩০), পিতা-আতিকুর রহমান, সাং-কহল্লা, ইউপি-জাউয়া বাজার মোঃ রুকন আহমদ (২৮),পিতা-মোঃ চমক আলী,সাং-শাহপুর (শাখাইতি), ইউপি জাউয়া বাজার,থানা-ছাতক, দীপ্ত পাল (৩০), পিতা-দিলীপ পাল,সাং-দিঘলী(দত্তপুর),থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট। তাদের গ্রেফতার করে একটি মোটরসাইকেল,৩০ পিচ ইয়াবা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ-২৩ মে ২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ এর আসামি মোঃ লিয়াকত আলী (৪০), পিতা-মৃত আজর আলী, সাং-মনিরজ্ঞাতী, রিয়াজ উদ্দিন মিয়া (৩৩), পিতা-মৃত তৈমুজ আলী, সাং-মায়েরকোল,দক্ষিন খুরমা ইউনিয়ন,থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ কে গ্রেফতার করে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামি এবং জিআর-১৮৩/২৪ (ছাতক), জিআর-২৬২/২৫ (ছাতক),দ্রুত বিচার-০২/২৫ (সদর) ছাতক থানার মামলা নং-৯ (১)২০২৬ এর আসামি পারভেজ (৩৩), পিতা-আকবর আলী, সাং-বাঁশখলা, ৪নং ওয়ার্ড, ছাতক পৌরসভা, ছাতক, সুনামগঞ্জ। ছাতক থানার মামলা নং-২৬(৫)২৬ এর আসামি মো: নিজাম উদ্দিন (৪৫) পিতা-মৃত মাহমদ আলী, গ্রাম কটালপুর, ইউপি-গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ,থানা-ছাতক-কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার মামলা নং-০৪( ১১)২৫ এর আসামি ইয়াসিন আহম্মদ (২১) পিতা-মো: কামাল উদ্দিন, সাং-পিঠাপই, ইউপি-পূর্ব পাগলা,থানা-শান্তিগঞ্জ,জেলা-সুনামগঞ্জ,বর্তমান সিলেট টিলাঘর,শাপলাবাগ,রাজাভিলা ভাড়া বাসা থানা- শাহপরান,এসএমপি,জেলা-সিলেট- কে গ্রেফতার করেছে পুলিশ।
ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামি মোঃ শান্ত মিয়া (২৪), পিতা-মোঃ তৌহিদ মিয়া, সাং-শেরগাঁও, ওয়ার্ড নং-০৩, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ- কে গ্রেফতার করেছেপুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।