• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব পেতে নেতা কর্মীদের দৌড়ঝাঁপ।

bilatbanglanews.com
প্রকাশিত May 22, 2026
সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব পেতে নেতা কর্মীদের দৌড়ঝাঁপ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। কেন্দ্র থেকে নতুন কমিটি গঠনের আভাস পাওয়ায় নেতাকর্মীরা ও নড়ে চড়ে বসছেন। সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ কেন্দ্রে ও যোগাযোগ করছেন। আবার জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য দের সাথে ও সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।

প্রসঙ্গত: – কেন্দ্র থেকে ২০১৭ সালে সুনামগঞ্জ জেলা যুবদলের কমিটি ভেঙ্গে সাবেক ছাত্র নেতা আবুল মনসুর শওকত কে সভাপতি ও এডভোকেট মামুনুর রশিদ কয়েছ কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়। এবং এই পাঁচ নেতাকে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছিল। পরে নেতৃবৃন্দ ২০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন। ২০২৫ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটলে সদস্য হন যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত। শওকত মূল দলে সংযুক্ত হওয়ায় সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ আমিন কে কেন্দ্র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করেন। বর্তমান কমিটির কেউ মূল দলে কেউ প্রবাসে আবার কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে আছেন। কেন্দ্র থেকে নতুন কমিটি গঠনের আভাস পেয়ে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। সম্ভাব্য নেতৃত্ব প্রত্যাশীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের ও স্থানীয় সংসদ সদস্য দের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। সম্ভাব্য পদ প্রত্যাশিরা কেন্দ্রে ও লবিং চালিয়ে যাচ্ছেন।

বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন জানান কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ ঈদের পর সুনামগঞ্জ সফর করবেন। নেতৃবৃন্দ যেভাবে বলবেন সেভাবেই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি। আমি ছাত্র দল থেকেই লড়াই সংগ্রাম করে আসছি।

এডভোকেট মামুনুর রশিদ কয়েছ বলেন দলের আন্দোলন সংগ্রামে ছিলাম আছি দল নতুন নেতৃত্ব দিলে পালন করতে প্রস্তুত। কামরুল হাসান রাজু বলেন দলের দুর্দিনে বর্তমান সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে ছাত্র দল থেকেই আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছি। দল যে কোন দায়িত্ব দিলে পালন করতে প্রস্তুত আছি।

 

সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব পেতে ইতিমধ্যেই যারা সরব হয়েছেন ও আগ্রহী তারা হলেন সুনামগঞ্জ জেলা যুবদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন , বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। এরা সভাপতি কিংবা আহ্বায়ক পদের জন্য বিভিন্ন ভাবে তৎপরতা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক বা সদস্য সচিব হিসেবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোফাজ্জল হোসেন,নুরুল আলম , শাহ ফরহাদ ও আজিজুর রহমান সৌরভ। আজিজুর রহমান সৌরভ বর্তমান পৌর যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক পৌর ছাত্র দল সভাপতি, কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সস্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। সৌরভ জানান কেন্দ্র যদি ত্যাগ পরিশ্রম কে মূল্যায়ন করেন তাহলে আমি সাধারণ সম্পাদকের দাবীদার। কারণ আমি ছাত্র দলের রাজনীতি থেকে যুবদলের রাজনীতির সাথে জড়িত থেকে দলের জন্য অনেক ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছি এমনকি আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ভাবে হয়রানীর শিকার হয়েছি।

তোফাজ্জল হোসেন বলেন আমি দলের জন্য ছাত্র জীবন থেকে কাজ করছি। নুরুল আলম একই অভিমত ব্যক্ত করেছেন। শাহ ফরহাদ বলেন ছাত্র দল থেকেই রাজনীতির সাথে জড়িত থেকে দলের জন্য কাজ করেছি এখনও করছি দল যে কোন দায়িত্ব দিলে পালন করতে প্রস্তুত আছি।

জেলা সাংগঠনিক সম্পাদক প্রত্যাশী সামরুল ইসলাম বলেন সিলেট জেলা ছাত্র দলের সহ অর্থ সম্পাদক ছিলাম বর্তমানে জেলা যুবদলের সহ দফতর সম্পাদক হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। তিনি আরও জানান আমি যতটুকু জেনেছি ঈদের পর আগে কেন্দ্রীয় কমিটি পূর্নাঙ্গ হবে পরে জেলা কমিটি গঠন হবে।