• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জের ছাতকে হিন্দু ধর্ম থেকে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করলেন এক যুবক 

bilatbanglanews.com
প্রকাশিত May 22, 2026
সুনামগঞ্জের ছাতকে হিন্দু ধর্ম থেকে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করলেন এক যুবক 

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায় পবিত্র ইসলাম স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করল সৌভিক দে নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে তৌহিদুর রহমান। সে ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ইসলামপুর এলাকার বাসিন্দা সুদিপ কুমার দে এর ছেলে।

পৈত্রিক ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় কলেজ শিক্ষার্থী তৌহিদুর রহমানকে স্বাগত জানিয়ে এলাকার অনেকেই সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে সে স্থানীয় ব্যবসায়ী হাজী বদরুল আলমের বাড়িতে বসবাস করছে।

 

সৌভিক দে ছাতক ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। সে জানিয়েছে, দীর্ঘ প্রায় তিন বছর ধরে পবিত্র ইসলাম ধর্ম গ্রন্থের বিষয়ে জানতে অনুসন্ধান, খোঁজ খবর নিয়ে নিতে গিয়ে আগ্রহী হয়ে ওঠে। সম্প্রতি এক পর্যায়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান সাহেবের কাছে গিয়ে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর তার নাম রাখা হয় তৌহিদুর রহমান। সে সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া প্রার্থী।

গত সপ্তাহে সে সুনামগঞ্জ আদালতে গিয়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে নোটারির মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে।

ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট বালু-পাথর ব্যবসায়ী হাজী বদরুল আলম কলেজ ছাত্র তৌহিদুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে বলেন, সে নিজের ইচ্ছে থেকে আগ্রহী হয়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে।