• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা;

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩, ২০২৬
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা;

সুনামগঞ্জ প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাহুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​শনিবার (২ মে, ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​সভাপতি: মো. তারেক মিয়া, ​সিনিয়র সহ-সভাপতি: হুঁশিয়ার আলম, ​সহ-সভাপতি: কাজী মেজবা ও মাহবুব আহমেদ, ​সাধারণ সম্পাদক: উবায়দুল ইসলাম, ​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল করিম চৌধুরী

​যুগ্ম সাধারণ সম্পাদক: মমিনূর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ, ​সাংগঠনিক সম্পাদক: রাহুল মিয়া, ​প্রচার সম্পাদক: মুহিত মিয়া।

​কেন্দ্রীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

​দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, এই কমিটির মাধ্যমে জেলায় ছাত্ররাজনীতি আরও গতিশীল ও সুসংগঠিত হবে।