• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৩২৩ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
৩২৩ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সুনামগঞ্জ প্রতিনিধি: র‌্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলার বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউরা গ্রামে অভিযান চালিয়ে ৩২৩ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো বিশম্ভরপুর উপজেলার জয়নগর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন( ২৩) রওশন মিয়ার পুত্র রাজু আহমেদ (১৯) ও বাবুল মিয়ার পুত্র তানভীর (২৩ )।

তাদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ হয়েছে।