• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের নোয়াখালী বাজারে রাসুল (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
সুনামগঞ্জের নোয়াখালী বাজারে রাসুল (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের নোয়াখালী বাজার এলাকায় সজল নামের এক ব্যক্তির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাটে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক ইত্তেফাকের একটি ফটোকার্ডকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। উক্ত ফটোকার্ডের শিরোনাম ছিল— “শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম বললেন শয়তানের ধোঁকায় পড়ে এটা করেছি।”

সজল নামের ওই ব্যক্তি ফটোকার্ডটি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটে শিপন নামের আরেক ব্যক্তির কাছে প্রেরণ করেন। এরপর তিনি মেসেজে লেখেন, “এইগুলো সব ১৪০০ বছর আগে দেওয়া এক … এর শিক্ষা”—এমন আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ করে করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

পরবর্তীতে সজলের ব্যক্তিগত ফোন থেকে ওই চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়ে জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়ভাবে কিছু উদ্যোগের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অনেকেই এতে সন্তুষ্ট নন। এলাকাবাসীর একাংশ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এবং আইনানুগ বিচারের আহ্বান জানিয়েছেন।

সচেতন মহল বলছে, এ ধরনের সংবেদনশীল ঘটনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন নিজের হাতে না তুলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি।