সুনামগঞ্জ প্রতিনিধি:
লন্ডন থেকে প্রকাশিত ইংরেজী সাপ্তাহিক বাংলা মিরর বৃটিশ বাংলাদেশী ,হুজ হু এবং সিলেট মিরর অনলাইনের সম্পাদক ও কমিউনিটি নেতা আব্দুল করিম গনির সাথে সুনামগঞ্জের সাংবাদিকদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পৌর বিপনীস্হ নিজ কার্যালয়ে সভায় সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল করিম গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর এনামুল হক রেনু। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, সিনিয়র সহ সভাপতি সেলিম আহমদ, শহীদ নুর আহমদ,বিশ্বজিত সেন পাপন, কুদরত পাশা, আশিকুর রহমান পীর, আমিনুল ইসলাম,প্রমূখ বক্তব্য রাখেন।
আব্দুল করিম গনি বলেন আমি যতবার নিজ দেশে আসি শত ব্যস্ততার মাঝেও আমার সহকর্মী সাংবাদিক দের সাথে আড্ডায় মিলিত হই। ঢাকা,সিলেট,সুনামগঞ্জ ও জগন্নাথপুরের সাংবাদিক গণ ও আমাকে খুব ভালবাসেন। আজীবন যেন আমাদের সেই মেলবন্ধন থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। পরে সুনামগঞ্জ শহরের অভিজাত রেস্টুরেন্ট দি পিস প্যালেস এ ডিনার পার্টিতে যোগ দেন।