• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় আটক-৫ চোর।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
সুনামগঞ্জ শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় আটক-৫ চোর।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরে ইদানিং চোরের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পাওয়ায় শহরবাসী চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ চোর ধরে আদালতে সোপর্দ করেন ঠিকই কিন্ত কিছুদিন পর ছাড়া পেয়ে ফের চুরি করে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশ

‎সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটনসহ ৫জনকে আটক করেছে।

গত ১২ মার্চ এক লন্ডন প্রবাসীর বাড়িতে একদল চোরেরা সুযোগ বুঝে পূর্ব পরিকল্পনা মতে লন্ডন প্রবাসীর বাড়ি হতে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে

‎ সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জহির উদ্দিন কে তদন্তের ভার অর্পণ করেন থানার ওসি রতন শেখ ।

‎পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উক্ত মামলার মূল অভিযুক্ত সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়ার বাসিন্দা জাহের আলীর পুত্র জাবেদকে গ্রেফতার করা হয়। আসামি জাবেদের স্বীকারোক্তি মতে অপর আসামি বিষ্ণু বণিক (স্বর্ণ ব্যবসায়ী) ও ময়না এবং তার স্ত্রী কে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামিরা হলো ১.। মোঃ ময়না মিয়া (৩২), পিতা-কবির আহমদ, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার) বাসিন্দা।

‎ ২। বাচ্চু মিয়া (৪৮), পিতা-তাজ উল্লা তার বাড়ি শহরের নতুন হাছননগর, ৩। বিষ্ণু বণিক (৬৩), পিতা-স্বর্গীয় রাজেন্দ্র বণিক, মাতা-সাধনা বণিক, সে রায়পাড়া এলাকার বাসিন্দা, ৪। জাবেদ হোসেন (৩৪), পিতা-জাহের আলী, সে পূর্ব তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা , ৫। লিজা বেগম (২৬), স্বামী-ময়না মিয়া, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার),এলাকার বাসিন্দা। অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখ পিপিএম।