• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষক নিহত।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষক নিহত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর,জামালগঞ্জ, দিরাই ও ধর্মপাশা এই চার উপজেলায় পৃথক পৃথক বজ্রপাতে ৫ কৃষক নিহত হয়েছেন।

 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাওরে কাজ করার সময় বজ্রপাতে তারা নিহত হন। এতে আরও চার কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন—তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র আবুল কালাম (২৫)। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান এবং ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান এবং জয় শ্রী ইউনিয়নের সরস্বতী পুর গ্রামের রহমত আলী( ১৩)।এ সময় জয়নাল ও আসমা নামে দুজন আহত হয়েছেন। দিরাই উপজেলার পেরুয়া আশনাবাজ গ্রামের লিটন মিয়া-(৩৮) ও বজ্রপাতে নিহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের মাটিয়ান হাওরে একটি হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর সাথে থাকা নূর মোহাম্মদ গুরুতর আহত হন।

 

দুপুরে জামালগঞ্জের পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নুরুজ্জামান ও তাঁর চাচাতো ভাই তোফাজ্জল আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল ও নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক হাবিবুর রহমান। রহমত আলী নামে কলেজ ছাত্র ও ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।