• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতক বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি দোকানের মালিকদের আর্থিক সহায়তা প্রদান।

bilatbanglanews.com
প্রকাশিত April 5, 2026
ছাতক বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি দোকানের মালিকদের আর্থিক সহায়তা প্রদান।

ছাতক প্রতিনিধি:

বিগত ১২ মার্চ বৃহস্পতিবার ভোরে ছাতক পশ্চিম বাজারে অগ্নিকান্ডের ঘটনায় “আছকির মাইক হাউস ও “নীল” মণি ষ্টোর” নামের ২ টি দোকান ভস্মীভূত হয়েছে।এতে নিঃস্ব হয়ে পড়েন দুটি দোকানের স্বত্তাধিকারী তছকির আলী ও নীল মনি পাল।

রবিবার দু’টি দোকান মালিককে তাদের ব্যবসা পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করেছেন, সুনামগঞ্জ- ৫, আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পৌর শহরের বাগবাড়িস্থ সংসদ সদস্যের কার্যালয়ে ডেকে নিয়ে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেছেন তিনি।

এ সময় ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর, পৌর সভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।