• ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান ভস্মীভূত, ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৬
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি দোকান ভস্মীভূত, ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক সুপার মার্কেটে গতকাল রবিবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে হঠাৎই আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠতে থাকে। সেই সাথে আশপাশের অন্যান্য দোকান গুলোতে ও ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভাতে কাজ শুরু করে। কিন্ত আগুনের তীব্রতা আরও বাড়তে থাকায় পরে পার্শ্ববর্তী উপজেলা বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কমপক্ষে দুই ঘন্টার চেষ্টার পর রাত ১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই পপুলার ইলেকট্রনিক,আজাদ সুজ,মৌ সুজ, বেবী সু, বিক্রম পুর সুজ সহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ১০কোটি টাকা হবে। পপুলার ইলেকট্রনিকস এর মালিক এ বি এম জাকির হোসেন পারভেজ জানান পৌনে এগারো টার দিকে দোকান বন্ধ করে বাসায় এসে খেতে বসলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই গিয়ে দেখি সব শেষ। আমার দোকানে প্রচুর মালামাল ছিল কিছুই রক্ষা করা যায়নি। তার দাবী অন্তত দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তিনি জানান আমি সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেলাম। জানিনা এ ক্ষতি কিভাবে পোষাবো। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জালাল আহমদ জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে তদন্ত করে বলা যাবে। ক্ষতির পরিমাণ ও প্রচুর পরে জানা যাবে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান পুলিশ সার্বক্ষনিক ছিল যাতে কোন লুটপাটের ঘটনা না ঘটে ।

আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারত বলে জানিয়েছে পুলিশ।

 

বিক্রমপুর শো স্টোরের মালিক সাজ্জাদ হোসেন বলেন, দোকান বন্ধ করে কেবল বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। খবর পেলাম আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আগুন কীভাবে লাগছে, কোথা থেকে লাগল- কিছুই জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছেন।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপত সামছুল হক জানান রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু দোকান। ক্ষয় ক্ষতির পরিমাণ ও প্রচুর। আমরা ব্যবসায়ীরা বসে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়।