• [english_date] , [bangla_date] , [hijri_date]

বেগম খালেদা জিয়াকে নিয়ে ডকুমেন্টারি, চমকের উপস্থাপনায় মুগ্ধ নেটিজেনরা

bilatbanglanews.com
প্রকাশিত August 24, 2026
বেগম খালেদা জিয়াকে নিয়ে ডকুমেন্টারি, চমকের উপস্থাপনায় মুগ্ধ নেটিজেনরা

বিবিএন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক।

 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করেন চমক। এ সময় তাকে খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়বের সঙ্গে মিল রেখে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়।

 

ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস। ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে।

 

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেক নেটিজেন চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে।

 

একজন নেটিজেন লিখেছেন, চমক একজন প্রতিভাবান শিল্পী—পুরোপুরি খালেদা জিয়ার মতোই লাগছে। অন্য একজন মন্তব্য করেন, প্রথমবারের মতো কেউ এত সুন্দরভাবে বেগম খালেদা জিয়াকে উপস্থাপন করেছেন।

 

চমকের এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।