• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ।

bilatbanglanews.com
প্রকাশিত May 18, 2026
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেন্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন – সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, আ ত ম মিসবাহ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ, রেজাউল হক,শেরগুলআহমেদ নজরুলইসলাম ,সাইফুল্লাহ হাসান জুনেদ এটিএম হেলাল ফারুকআহমদলিলু মুর্শেদআলম জুয়েলমিয়া মমিনুল হক কালারচান ,মোনাজ্জির হোসেন, রাকিবুল ইসলাম দিলু রায়হান উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মিসবা ও মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল করিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত ও চয়নিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক মুহিত মিয়া। বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জ্ঞাপন করেন।