• [english_date] , [bangla_date] , [hijri_date]

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত May 17, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

১৭ মে (রবিবার) বেলা ১২ টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান । সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান। এ সময় বক্তব্য রাখেন ডিডিএলজি অসীম চন্দ্র বনিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও সুলতানা জেরিন, ইসলামী ফাউন্ডেশন উপ পরিচালক মোশারফ হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ,

দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রকিব, কোর্ট মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, তেঘরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী বদরুল আলম প্রমূখ । সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য ঈদগাহ গুলো পরিস্কার পরিচ্ছন্ন করা। সরকার নির্ধারিত পশুর হাট ব্যতীত যেখানে সেখানে হাট না বসানো। পশুর হাটে জাল নোট ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সরকার নির্ধারিত হারে হাসিল নেয়া এবং চার্ট টাঙ্গানো। কোরবানীর পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ,পরিবেশ সম্মত ভাবে বর্জ্য অপসারণ করার জন্য সবাই কে অনুরোধ জানান হয়। সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় বিক্রয়ের জন্য চামড়া ক্রেতার কাছে থেকে চামড়া সংগ্রহ করা হবে তাদের পর্যাপ্ত লবন বিনা মূল্যে প্রদান করা হবে। চামড়া সংগ্রহ করে অন্তত দশ দিন নিজ নিজ জেলা, উপজেলায় রাখতে হবে পরে ঢাকা সহ অন্যান্য জায়গাতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার চামড়ার মূল্য বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। সীমান্তের পশুর হাট গুলোতে নজরদারি বাড়ানো যাতে অবৈধ ভাবে ভারত থেকে পশু আসতে না পারে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে জরীপ করার ও অনুরোধ করা হয়।