• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২৬
সুনামগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জালাল পুর নামক স্থানে একটি যাত্রী বাহী বাস ও সি এনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকাল তিনটার দিকে ঘটনাটি ঘটে। নিহত একজনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তেজজালাল গ্রামে অন্য জনের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ইনচার্জ আব্দুল মোতালিব। সুনামগঞ্জ দিরাই সড়কের কাঠইর ইউনিয়নের নারায়ণ পুর গ্রামের কাছে সোমবার সকালে একটি বাস একজন নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।