• [english_date] , [bangla_date] , [hijri_date]

সুনামগঞ্জ সীমান্তে পৃৃথক অভিযানে বিভিন্ন চোরাই পণ্য আটক করেছে বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত March 15, 2021
সুনামগঞ্জ সীমান্তে পৃৃথক অভিযানে বিভিন্ন চোরাই পণ্য আটক করেছে বিজিবি

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:লাউরগড় বিওপির টহল দল ১৪ মার্চ  তাহিরপুর উপজেলাধীন  বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০,৮০০/- টাকা।

বাগানবাড়ী বিওপির টহল দল ১৪ মার্চ  দোয়ারাবাজার উপজেলাধীন  বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় আটক করে, যার মূল্য ১৬,৫০০/- টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল ১৫ মার্চ  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম।