• [english_date] , [bangla_date] , [hijri_date]

অসুস্থ এমপি রতনের শয্যা পাশে মুহিবুর রহমান মানিক এমপি ও শামিমা শাহরিয়ার এমপি

bilatbanglanews.com
প্রকাশিত October 8, 2020
অসুস্থ এমপি রতনের শয্যা পাশে মুহিবুর রহমান মানিক এমপি ও শামিমা শাহরিয়ার এমপি

 

নিজস্ব প্রতিবেদকঃসুনামগঞ্জ -১ আসনের জননন্দিত সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন শারীরিক ভাবে অসুস্থ রয়েছে।

শারীরিক ভাবে অসুস্থ সুনামগন্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য   মুহিবুর রহমান মানিক এমপি ও সংসদ সদস্য   শামিমা শাহরিয়ার এমপি। এ সময় উভয় নেতা প্রিয় সহকর্মীর শয্যা পাশে বসে কিছু সময় কাটান। অসুস্থ এমপি রতনের চিকিৎসার খোঁজ খবর নেন।

বৃহস্পতিবার সকালে এমপি রতনের একান্ত সচিব মো. বাবুল আখতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুল আখতার বলেন, এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) আইসিইউ হতে সিসিইউতে ভর্তি আছেন। তিনি এখন আগের চেয়ে অনেকটা শারীরিক ভাবে সুস্থ হয়েছেন।   সকল শুভাকাঙ্খিদের নিকট দোয়া চাই, তিনি যেন আমাদের মাঝে তারাতারি সুস্থ হয়ে ফিরে আসেন।