• [english_date] , [bangla_date] , [hijri_date]

মুক্তিরগাঁও গ্রামের মাওলানা আব্দুল মালিক ইন্তেকাল করেছেন।

bilatbanglanews.com
প্রকাশিত May 9, 2026
মুক্তিরগাঁও গ্রামের মাওলানা আব্দুল মালিক ইন্তেকাল করেছেন।

ছাতক প্রতিনিধিঃ

যেখানে বিরোধ সেখানেই চলে যেতেন মাওলানা আব্দুল মালিক। মানুষের বিরোধ নিষ্পত্তিই যেন ছিলো তাঁর কাজ।

সমাজে শান্তি প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তাঁর বেশ অবদান রয়েছে। একজন সাদা মনের মানুষ ও পরোপকারী লোক ছিলেন তিনি। ছাতকের এই পরোপকারী ব্যাক্তি মাওলার ডাকে সাড়া দিয়ে আজ চলে গেছেন পরপাড়ে। সকাল ৯.৩০ টায় মাওলানা আব্দুল মালিক ই’ন্তে’কাল করেছেন।

 

তিনি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা ও ছাতকি হুজুর পীরে কামিল মরহুম মাওলানা আব্দুল হাই সাহেবের ভাই।

উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালিক মুক্তিরগাঁও অষ্টগ্রাম শাহী ঈদগাহর মোতাওয়াল্লী, মুক্তিরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ছিলেন।

শুক্রবার ৮ মে বিকেল ৫.৩০ ঘটিকার সময় মরহুম মাওলানা আব্দুল মালিকের জানাজার নামাজ মুক্তিরগাঁও অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে ।