• [english_date] , [bangla_date] , [hijri_date]

ফ্রান্সে অনিয়মিত বিদেশি কর্মীদের জন্য ৪ বছরের রেসিডেন্স কার্ডের প্রস্তাব

bilatbanglanews.com
প্রকাশিত October 25, 2026

বিবিএন ডেস্ক:

ফ্রান্সে গুরুত্বপূর্ণ ও কর্মীসংকট রয়েছে এমন পেশায় নিয়োজিত অনিয়মিত বিদেশি কর্মীদের নিয়মিতকরণের সুযোগ বাড়াতে নতুন একটি আইন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ চার বছর মেয়াদি বহুবর্ষী রেসিডেন্স কার্ড দেওয়ার কথা বলা হয়েছে।

 

ফ্রান্সের জাতীয় পরিষদে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবটির নম্বর ৩২৬৬ (Proposition de loi n° 3266)। এর লক্ষ্য গুরুত্বপূর্ণ পেশা (Métiers essentiels) এবং কর্মীসংকট রয়েছে এমন পেশায় (Métiers en tension) কর্মরত বিদেশিদের নিয়মিত বসবাসের সুযোগ তৈরি করা।

 

প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত পেশায় বেতনভুক্ত কাজে নিয়োজিত বিদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ চার বছর মেয়াদি বিশেষ রেসিডেন্স কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য শর্ত পূরণ এবং কাজের অনুমতিসহ প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

 

এখনো চূড়ান্ত আইন নয়

 

গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রস্তাবটি এখনো আইন হিসেবে গৃহীত হয়নি। ফলে ফ্রান্সে বসবাসরত সব কাগজপত্রহীন ব্যক্তি এই সুযোগ পাবেন—এমন নিশ্চয়তা নেই। প্রস্তাবটি সংসদে পাস হয়ে কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমান আইন ও নিয়ম অনুযায়ীই রেসিডেন্স কার্ডের আবেদন বিবেচিত হবে।

 

প্রস্তাবটি শেষ পর্যন্ত গৃহীত হলে সংশ্লিষ্ট পেশায় কর্মরত যোগ্য বিদেশি কর্মীদের জন্য নিয়মিত হওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।