• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে র‌্যাব এর আভিযানে মদ সহ দুই জন আটক।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২৬
সুনামগঞ্জে র‌্যাব এর আভিযানে মদ সহ দুই জন আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার গামাইতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ শিপন মিয়া , মোরশেদ (২৮) ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সাইকুল ইসলাম (৩০)।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, শনিবার দুপুর ২টা ২০ মিনিটে সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন কারেন্টের বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক দুপুর ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি অটো রিক্রা নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তাদের অটো রিক্রাতে থাকা কাগজের কার্টুনের ভেতর থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।