• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২৬
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

‎‎সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি আনতে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। আজ সোমবার (২ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্সের কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক আয়েশা আক্তার।

‎এসময় নবগঠিত এই কমিটিতে সভাপতি মো: শামসুল হক এবং সিনিয়র সহ-সভাপতি জুয়েল মিয়া ও সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলের সম্পদ, পাথর ও কয়লা শিল্পসহ পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক হাবে পরিণত করাই হবে এই কমিটির মূল লক্ষ্য। নতুন নেতৃত্বের আগমনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবক মো. জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, পরিচালক নূরে আলম, মো: খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররম হোসেন, শফিকুল ইসলাম, মো: আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো: সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো: মোস্তাক আহমদ এবং মো: আকবর আলী প্রমূখ।