• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন এমপি কামরুজ্জামান কামরুল। বাধেঁর কাজে কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন এমপি কামরুজ্জামান কামরুল। বাধেঁর কাজে কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল সোমবার জেলার ধর্ম পাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সাথারিয়া পাথারিয়া হাওরের বাধেঁর কাজ পরিদর্শন করেছেন। এ সময় এমপি বিভিন্ন পিআইসির সদস্য দের দ্রুত কাজ শেষ করার এবং মজবুত করার উপর জোর দেন। তিনি পিআইসির সদস্য ও সংশ্লিষ্টদের দের উদ্দেশ্যে বলেন হাওরের বাধেঁর কাজে কারো কোন পাফিলতি সহ্য করা হবে না। কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তা বরদাস্ত করা হবে না। এ বছর এমনিতেই বাধেঁর কাজ ঝুঁকিপূর্ণ রয়েছে।

পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা, তাহিরপুর থানার ওসি আনিমুল ইসলাম, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরি ইউনিয়ন বিএনপির নেতা শাখাওয়াত হোসেন প্রমুখ।