ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত September 28, 2025
ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা আব্দুল খালিককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল খালিক।

 

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের বাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় খড়ের ঘর থেকে একটি দেশীয় রিভলবার, একটি পাইপগান, ২টি কার্তুজ ও ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৩৭, তারিখ-২৬/০৯/২০২৫) করা হয়।

সন্দেহ ভাজন আসামি হিসেবে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় তাকে। আব্দুল খালিককে গ্রেফতার করা হলেও তাকে অস্ত্র আইনের কোনো মামলায় আসামি দেখানো হয়নি।

28 September 2025

ছাতকে আওয়ামীলীগ নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বিস্তারিত কমেন্টে