• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় মাস্টার আলমগীর নিহত

bilatbanglanews.com
প্রকাশিত March 17, 2026
সিলেট সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় মাস্টার আলমগীর নিহত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ছাতক প্রতিনিধি:

সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মাস্টার আলমগীর গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

সোমবার বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জস্থ সুহিতপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের সুহিতপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ব্যাটারী চালিত অটোরিকশার যাত্রী মাস্টার আলমগীর হোসেন আহত হন। গুরুতর আহতাবস্থায় মাস্টার আলমগীর হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিঁনির মৃত্যু হয়।

তিনি, ছাতক উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা কবলিত ব্যাটারী চালিত অটোরিকশা ও লেগুনা জব্দ করেন।