• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরে এক যুবক খুন, আটক ৫ 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩
সুনামগঞ্জ শহরে এক যুবক খুন, আটক ৫ 

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ শহরের নবী নগরে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।  ঘটনার পর পর পুলিশ ৫ জনকে আটক করেছে।

পুলিশ  ও  এলাকার বাসিন্দাদের  মতে,   ৬ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে কাজল মিয়ার ওয়ার্কশপের সামনে রাস্তার উপর অটোতে ধাক্কা লাগা নিয়ে সুনামগঞ্জ সদর থানাধীন বনানীপাড়া গ্রামের অটো ড্রাইভার নাজমুল মিয়া (২০) ও মাইজবাড়ি গ্রামের অটো ড্রাইভার  নোমান মিয়ার (১৮) মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহতি হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় লোকজন সমাধান করে তাদেরকে বিদায় করেন। এর আধা ঘন্টা পর   অটো ড্রাইভার নাজমুল ১০-১২ জন অজ্ঞাতনামা সহোযগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নবীনগর পয়েন্টস্থ জনৈক তাজ উদ্দিনের হোটেলের সামনে পাকা রাস্তার উপর অটো ড্রাইভার নোমান মিয়াকে আক্রমণ করে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। ঐ সময় নবীনগর পয়েন্টের দোকানদার ফারুক মিয়া (৩২) ঘটনা দেখে এগিয়ে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করে। একপর্যায় এনামুল ইসলামলের চাকুর আঘাতে ফারুক মিয়া গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর জখমাবস্থায় ফারুক ও নোমানকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করে। জখমী নোমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আনোয়ার হোসেন, এসআই শরিফ উদ্দিনসহ সুনামগঞ্জ সদর থানার কয়েকটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি  এনামুল ইসলাম (২০), পিতা-মৃত আবু সাহীদ, সাং-চিনাকান্দি লক্ষীরপাড়, বিশ্বম্ভরপুর, রবিউল ইসলাম (২২), পিতা-আব্দুল জলিল, সাং-ধনপুর, থানা-বিশ্বম্ভরপুর,  রুমন মিয়া (১৯), পিতা-আবুল ফজল, সাং-উলারভিটা, থনা-শান্তিগঞ্জ, সকলের বর্তমান ঠিকানা বনানীপাড়া, সুনামগঞ্জ,  হৃদয় (১৮), পিতা-হুছেন মিয়া, সাং-ষোলঘর,  তারেক (১৯), পিতা-সাইফুদ্দিন, সাং-মাইজবাড়ী, উভয় থানা-সদর, সর্বজেলা-সুনমগঞ্জদের আটক করা হয়।

আটককৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।