• [english_date] , [bangla_date] , [hijri_date]

জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ জন জুয়ারী গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত April 2, 2023
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ জন জুয়ারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মাসুদ পারভেজ জমাদার,  এএসআই আকছির মিয়া, এএসআই সুব্রত কুমার চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্সসহ ২ এপ্রিল গভীর রাতে জামালগঞ্জ থানাধীন পূর্ব কালীপুর সাকিনের শাহিদ মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামি ১। আলম মিয়া, পিতা-মৃত রিফত আলী, সাং-ছোট ঘাগটিয়া, ২। হুমায়ুন কবির, পিতা-মৃত আঃ রকিব, সাং-নয়াহালট, ৩। সাদ্দাম হোসেন, পিতা-ইসলাম উদ্দিন, সাং-চানপুর, ৪। শুক্কুর আলী, পিতা-আঃ হাসিম, ৫। নবী হোসেন, পিতা-মৃত আঃ আলী, ৬। রাসেল, পিতা-নুর মোহাম্মদ, ৭। হারুনুর রশিদ, পিতা-মোঃ আব্দুল করিম, ৮। সহিদুর রহমান, পিতা-মৃত আব্দুল জব্বার, ৯। মোস্তফা হোসেন, পিতা-মৃত আঃ ছোবহান তালুকদার, সর্বসাং-পশ্চিম লম্বাবাক, ১০। ইমদাদুল হক, পিতা-মৃত ইদ্রিস আলী, ১১। আনোয়ার হোসেন, পিতা-মৃত আঃ জব্বার তালুকদার, ১২। মঞ্জিল মিয়া, পিতা-নুরু মিয়া, ১৩। সাহিদ মিয়া, পিতা-মতিউর রহমান, ১৪। জেনারেল হোসেন, পিতা-মৃত আঃ জব্বার তালুকদার, সর্বসাং-কালীপুর, ১৫। নুরল ইসলাম, পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-উত্তর কামলাবাজ, সর্বথানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জদের গ্রেফতার করেন। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি ১। তাস-১৫৬টি, ২। নগদ ১৮০৬০/- টাকা, ৩। জুয়া খেলার আসরে ব্যবহৃত ০১টি বিছানার চাদর ও ০১টি পাটি, ৪। বিভিন্ন ব্র্যান্ডের ১৩টি মোবাইল সেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের যাথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।