• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২৩
সুনামগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে সুরমা নদীতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী জেসমিন আক্তার তাজিম(১৬) শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেয়েটি এবার  শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সকালে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে থেকে মডেল টেস্ট পরীক্ষা  দিয়ে সহপাঠীদের সাথে আব্দু জহুর সেতু এলাকায় ঘুরতে আসে মেয়েটি। এক সময় সবার অগুচরে  সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ডুবরিদল।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।
সুরতহাল রিপোর্ট করে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিন্ত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ারউদ্দিন চৌধুরী।