• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১
আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান গ্রেপ্তার

বিবিএন ডেস্ক: ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান আজ শুক্রবার সকালে এ তথ্য জানান।
তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আ ন ম ইমরান বলেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বেলা সাড়ে তিনটায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

সুদ ছাড়া ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে এহসান গ্রুপের বিরুদ্ধে। এ ব্যবসায় চালাতে ‘এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’, ‘এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’ খুলেছিল কোম্পানিটি। এ ছাড়া কয়েকটি মাদ্রাসাও খুলেছিল। এ গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এর আগে দেশের বিভিন্ন জেলার মামলাও হয়েছে।