• [english_date] , [bangla_date] , [hijri_date]

খামারে অগ্নিকাণ্ডে পুড়ে মরলো ৫টি গাভি

bilatbanglanews.com
প্রকাশিত September 8, 2021
খামারে অগ্নিকাণ্ডে পুড়ে মরলো ৫টি গাভি

বিবিএন ডেস্ক: বরগুনা ধুনট উপজেলায় একটি গরুর খামারে অগ্নিকাণ্ডে পাঁচটি গাভি পুড়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে শাহিনুর রহমানের খামারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিলচাপড়ি গ্রামের তবিবর রহমানের ছেলে শাহিনুর রহমান প্রায় পাঁচ বছর আগে নিজ বাড়িতে গরুর খামার করেন। তাঁর খামারে পাঁচটি গাভি ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে গাভিগুলোকে খাওয়ানো শেষ করে শাহিনুর ঘুমাতে যান। রাতে অগ্নিকাণ্ডে তাঁর পাঁচটি গাভি পুড়ে মারা গেছে। খামারঘরের বারান্দায় রাখা পাটখড়ি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শাহিনুর রহমান বলেন, খামারঘরের চারপাশে টিনের বেড়া। ঘরের দরজায় ছিল তালা। ঘরের বারান্দায় রাখা পাটখড়িতে কীভাবে আগুন লাগল বুঝতে পারছেন না। কেউ শত্রুতা করেও আগুন লাগাতে পারে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।