নিজস্ব প্রতিবেদক:যুক্তরাজ্যের সাউথ লিডস বিস্টন- আল মদিনা জামে মসজিদের জন্য সদ্য খরিদকৃত সাউথ লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টার উদ্বোধন উপলক্ষে আল মদিনা জামে মসজিদ ম্যানেজমেন্ট কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। গত ৫জুলাই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিস্টন, হলব্যাক ও মিডলটনের বাংলাদেশী বসবাসকারীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো:গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও
আলমদিনা জামে মসজিদের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো আবু খালেদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী ড. মুজাহিদ।
স্বাগত বক্তব্যে রাখেন অত্র মসজিদের ভাইস চেয়ারম্যান সৈয়দ জহরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামে মসজিদের সাবেক চেয়ারম্যান আবুল আবেদীন , বিশেষ বক্তব্য রাখেন আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পীর জিলানীর এবং সাবেক চেয়ারম্যান ও বর্তমান ট্রেজারার মোহাম্মদ বাবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার স্থানীয় কাউন্সিলর, মো আব্দুল হান্নান, মুহাম্মদ ইকবাল, জালাল উদ্দিন,বিইএম বিসিএসি – পরিচালক হুমায়ুন ইসলাম। মুরুব্বি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্হিত ছিলেন শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান বদর আহমেদ, হাজী আব্দুল ওয়াদুদ,হাজী আব্দুল তাহিদ,অত্র মসজিদের ট্রাস্টিবৃন্দ সৈয়দ হায়দার আলী, সৈয়দ রফিকুল হক, রফু মিয়া,ও ম্যানেজমেন্ট কমিটির সহকারী ট্রেজারার জিয়াউল হক এবং কার্যকরী সদস্য হাজী হাসন আলী, জাকির হোসেন, জামাল হুসাইন, সাবাজ আলী, হাজী নাসির উদ্দিন খান, কমর উদ্দিন, মাসুম আহমেদ প্রমুখ। আল মদিনা জামে মসজিদের খতিব হাফিজ হামিদ আলী সাহেবের বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শতশত মানুষের মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
