• [english_date] , [bangla_date] , [hijri_date]

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক (উত্তর) উপজেলা শাখার অভিষেক সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত May 14, 2026
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক (উত্তর) উপজেলা শাখার অভিষেক সম্পন্ন

ছাতক প্রতিনিধি:

কাজী মাওলানা আব্দুস সামাদ সভাপতি, হাফিজ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার অভিষেক সম্পন্ন হয়েছে। ০৭ মে ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার বাদ মাগরিব ছাতক জালালিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলে নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় মুহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব হযরত মাওলানা এ কে এম মনোওর আলী, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আবু জাফর মোঃ নোমান, ছাতক জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল।সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ প্রমুখ।

 

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা আব্দুস সামাদ-কে সভাপতি, হাফিজ আব্দুল হান্নান -কে সাধারণ সম্পাদক ও মাওলানা জহির মোহাম্মদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ সভাপতি কাজী মাওলানা আব্দুস শাকুর,মাওলানা শফিকুল ইসলাম জিহাদি, মাওলানা কবির আহমদ লতিফি,মাওলানা রেজাউল করিম জালালি, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুয়েল আহমদ জামিল , সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবুল খায়ের, মাওলানা মোসাদ্দিক হোসেন লতিফী , প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী , সহ প্রচার সম্পাদক মাওলানা আলাল হোসেন আশিকী , মাওলানা আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান বাবলু , প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ শিহাব উদ্দিন , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এখলাছুর রহমান সিদ্দিকী , পাঠাগার সম্পাদক মাওলানা আল আমিন,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, সদস্য হাফিজ আমির হোসেন, কারী আমির আলী,মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আশরাফ আলী, কারী শামীম আহমদ,মাওলানা আব্দুল মতিন প্রমুখ।