• [english_date] , [bangla_date] , [hijri_date]

দক্ষিণ সুরমায় পারাইরচক এলাকায় সিলেট মহানগর বিএনপির সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

bilatbanglanews.com
প্রকাশিত May 9, 2026
দক্ষিণ সুরমায় পারাইরচক এলাকায় সিলেট মহানগর বিএনপির সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

ছাতক প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

 

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান,তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। ব্যাংক বন্ধ থাকায় তিনি বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ী দের দিতে ৫০ লাখ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ- কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান,টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।