• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকে শাহ ইব্রাহিমিয়া রহ.মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত May 9, 2026
ছাতকে শাহ ইব্রাহিমিয়া রহ.মাদ্রাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে বাগবাড়ি শাহ ইব্রাহিমিয়া (রহ.) হাফিজিয়া মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

বাগবাড়ি গ্রামে শুক্রবার (৮ মে) বাদ জুমআ থেকে ৭৩ তম বার্ষিক ফাতেহা শরিফ শুরু হয়েছে। শনিবার বাদ ফজর পর্যন্ত এ মাহফিল চলবে।

 

শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহীম খাঁন (রহ.) ও শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মকসুদ আহমদ খাঁন নকশবন্দী মুজাদ্দেদী (রহ.)-সহ গ্রামের সকল প্রয়াতদের মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে চারজন কৃতি শিক্ষার্থীকে পবিত্র কুরআনের হাফেজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বিশেষ মেধা বৃত্তি প্রদান করা হয়।

 

পাগড়ি ও সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের মীর মো. মাসুক মিয়ার পুত্র হাফিজ ক্বারী মীর মো. ইমাম হোসাইন জিসান,দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের আক্কল আলীর পুত্র হাফিজ ক্বারী মো.মতিউর রহমান,সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও পূর্বপাড়া গ্রামের মো.জিয়াউর রহমানের পুত্র হাফিজ ক্বারী মো.জুম্মান হোসেন এবং মোহনপুর গ্রামের

মো.ওয়াহিদুল হকের পুত্র হাফিজ ক্বারী মো.আমিনুল হক।

 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার লেকচারার শায়েখ মুহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী।

 

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন সোনারগাঁও বাড়ী মজলিস জামে মসজিদের খতিব মুফতি ড. আহমদ হাসান গাজীপুরী। তরিকতের খতম পরিচালনা করেন মাওলানা আব্দুশ শাকুর। এছাড়া বিশেষ নসিহত পেশ করেন হাফিজ ক্বারী শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, মুফতি মাহবুব আহমেদ নঈমী,মাওলানা আহসানুর রহমান দুলাল নক্সবন্দী এবং মুফতি নাজমুল হুসাইন।

 

অনুষ্ঠানে হিফজ সমাপনকারী শিক্ষার্থীরা তাদের প্রিয় উস্তাদ হাফিজ ক্বারী মো. আমরুছ আলীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।