বিবিএন ডেস্ক:
ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ও গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় অবস্থিত ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন তবারক হোসেন (৫০), মিনাজুল ইসলাম (৩৫) ভ্যানচালক ও জামায়াত কর্মী সম্রাট আলী (৩২), রিপন মিয়া (৩৫), আনারুল ইসলাম (৫৪) ও আলহাজ বিশ্বাস (৫২)।