• ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ছাতকে আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
ছাতকে আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা হাজী বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

রোববার উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর নোয়াগাঁও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বুলবুল আহমেদ (৫০)।

থানার এসআই মো. সিকান্দর আলী, এসআই মো. রেজাউল করিম, এএসআই মো. ত্বোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

জানা যায়, ছাতক ও কোম্পানিগঞ্জসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কয়েকটি মামলায় তিনি অব্যাহতি পেলেও দুইটি মামলায় অভিযুক্ত রয়েছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান আসামি গ্রেফতারের নিশ্চিত করেছেন।