• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় ২শিক্ষার্থীসহ ৩জনের প্রান কেড়ে নেওয়া ঘাতক বাস চালক গ্রেফতার।

bilatbanglanews.com
প্রকাশিত August 8, 2025
সিলেট সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় ২শিক্ষার্থীসহ ৩জনের প্রান কেড়ে নেওয়া ঘাতক বাস চালক গ্রেফতার।

ছাতক প্রতিনিধি:

সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জে সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে ২শিক্ষার্থীসহ ৩জনের প্রান কেড়ে নেওয়া ঘাতক বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পোনে ৯ঘটিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩, সুনামগঞ্জ

কোম্পানী এর একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পোনে ৯

ঘটিকার সময় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ-০৭/৮/২০২৫ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর মূলে ঘাতক বাসচালক জাকির আলমকে গ্রেফতার করেন।

ঘাতক বাসচালক, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর পুত্র জাকির আলম (৩৫)।

 

প্রসংগত: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সুনামগঞ্জ গামী সিএনজি চালিত অটোরিক্সা (রেজিঃ নং-থ-

১১-১৪২৬) যুগে শহরে ফিরছিলেন দুই শিক্ষার্থীসহ ৫ জন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সিলেট গামী বাস (রেজিঃ নং-সিলেট-ব-১১-০১১১) এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ( ৭৩ ) ও আফসানা জাহান খুশী ( ১৯) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা চক্রবর্তী (১৯) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়। এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

সিলেট র‍্যাব-৯, এর অতি: পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে

থানায় হস্তান্তরের লক্ষ্যে আইনী কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।