• [english_date] , [bangla_date] , [hijri_date]

কবি, লেখক পপি ভৌমিক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

bilatbanglanews.com
প্রকাশিত July 26, 2025
কবি, লেখক পপি ভৌমিক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ প্রতিনিধি:

জনপ্রিয় প্রকাশনা সংস্থা জসিম বুক হাউস থেকে প্রকাশিত কবি ও লেখক পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডেইলি সুনামগঞ্জ . কম এর উদ্যোগে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে শনিবার সন্ধা ৬ টায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) পরিমল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)সৈয়দ মহিবুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শেরগুল আহমদ, রিপোর্টাস ইউনিটি সুনামগঞ্জ এর সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক দেবব্রত তালুকদার দীপক, আশরাফ হোসেন লিটন, মশিউর রহমান,

,কাব্য গ্রন্থের লেখক কবি পপি ভৌমিক ও প্রকাশক জসিম উদ্দিন। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডেইলি সুনামগঞ্জ . কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখত । সঞ্চালনা করেন সামিনা চৌধুরী মনি।