• ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকের রাধানগর দাখিল মাদরাসায় এমপি মানিককে সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২
ছাতকের রাধানগর দাখিল মাদরাসায় এমপি মানিককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসাকে এমপিওভূক্তি করায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে দেয়া হয়েছে সংবর্ধনা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা মাঠে প্রতিষ্ঠান কর্তৃক এ সংবর্ধনা দেয়া হয়।

ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল উদ্দিনের সভাপতি, মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী ও শিক্ষার্থী আবদুল লতিফ এর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুস সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন কাচা মিয়া,
পালপুর জালালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা আজিজুর রহমান, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মশাহিদ আলী, জাহিদপুর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুখতার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মইনুল ইসলাম, আবদুল্লাহ আল মুমিন, আক্তারুজ্জামান, শামসুল ইসলাম, আজিজুর রহমান ও আজির উদ্দিন, সউদি আরব প্রবাসী ইসকার খান, দিলবর মিয়া, আবদুল হক, সাইদুল ইসলাম, সাদিকুর রহমান ও মাহিন আহমদ, কাতার প্রবাসী মুশাহিদ আলী, অস্ট্রিয়া প্রবাসী আবদুল কাইয়ুম, ওমান প্রবাসী রফিক মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরুজ আলী, যুগ্ম সম্পাদক আবদুল মুকিত বকুল, ক্বারী ফয়ছল আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, রেজাউল করিম লয়লু, ফয়ছল আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাদরাসার শিক্ষার্থী বিল্লাল আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা গৌছ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মানিককে দেয়া হয় সংবর্ধনা স্মারক। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল বিশেষ অতিথিবৃন্দকে দেয়া হয়েছে সম্মাননা স্মারক।