নিজস্ব প্রতিবেদকঃ বাবার ইচ্ছে পূরণ ও স্বপ্নের বাস্তবিক রূপ দিতে হাওর অঞ্চলের নারীদের শিক্ষা বিস্তারে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ি দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হক।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিধিরচর গ্রামে “নুরুল হক মহাজন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়” প্রতিষ্ঠা উপলক্ষে এক মতবিনিময় সভায় বিদ্যালয় প্রতিষ্ঠায় নিজের ও বাবা নুরুল হকের কথা তুলে ধরে জিয়াউল হক বলেন, আমার বাবার দীর্ঘদিনের ইচ্ছে মেয়েদের জন্য একটি বিদ্যালয় করবেন। সুনামগঞ্জ নারী শিক্ষায় পিছিয়ে রযেছে। হাওর অঞ্চলে নারী শিক্ষা বিস্তারে বিদ্যালয় প্রতিষ্ঠা করবো। আমি ও আমার পরিবার বিদ্যালয় করে দিলেও স্থানীয়দের দায়িত্ব নিতে হবে। বিদ্যালয় পরিচালনা বা কমিটি প্রস্তুতে আমারা কোনো হস্তক্ষেপ করবো না। সকল গ্রামের মানুষ মিলে বিদ্যালয়টি এগিয়ে নিয়ে যাবেন। বিদ্যালয় এমপিওভুক্ত থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে আমি ও আমার পরিবার পাশে রয়েছে। সকলের সহযোগিতার বিদ্যালয়টি নারী শিক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
প্রবীন মরব্বী হাজী মোক্তার আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী মো. নুরুন নবীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, প্রভাষক ফজলুল হক দোলন, বিজিত চক্রবর্তী, সারোয়ার আহমদ, মো. আব্বাস উদ্দিন, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আলকাস মিয়া, নাসিম উল্লাহ, পিযুস কান্তি দাস
গোলাম আহমেদ প্রধান শিক্ষক, সখি চরন দাস ( অবসর শিক্ষক), মুরুজ আলী, স্মৃতি রত্ন দাস
মইনুল হক, মো. আব্দুর রশিদ, মহিতোষ চৌধুরী।
আব্দুর রহিম তালুকদার, এডভোকেট হাবিবুর রহমান, সালেক আহমদ, মোহন চৌধুরী, শাহীন প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী তাজুল ইসলাম।