• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের নোয়ারাইয়ে ক্রিকেটের ফাইনালে আখিঁ ফাইটার্স ১০ উইকেটে বিজয়ী

bilatbanglanews.com
প্রকাশিত December 11, 2021
ছাতকের নোয়ারাইয়ে ক্রিকেটের ফাইনালে আখিঁ ফাইটার্স ১০ উইকেটে বিজয়ী

 

বিবিএন ডেস্ক: ছাতক পৌর এলাকার নোয়ারাই খেলার মাঠে শনিবার নোয়ারাই প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাজাত এলিভেন বনাম আখিঁ ফাইটার্স। টসে জিতে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় আখিঁ ফাইটার্স। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে নাজাত এলিভেন।জবাবে আখিঁ ফাইটার্স মাত্র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজু আহমদ ও সাদ্দাম হোসেন। খেলা শেষে বিজয়ী দল লাভ করে ১ টি ২৪” এলইডি টিভি (দাতা: সাদমান মাহমুদ সানি) ও রানার্সআপ দল পায় ১ টি ১৭” এলইডি টিভি (দাতা: আমীর হোসেন)। উল্লেখ্য,নোয়ারাই প্রিমিয়ার লীগে ৬ টি দল অংশ গ্রহণ করেছিলো।