• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফোনে কথা বলে এক হাত দিয়ে করোনা ভ্যাকসিন দিলেন এক সেবিকা 

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১
ফোনে কথা বলে এক হাত দিয়ে করোনা ভ্যাকসিন দিলেন এক সেবিকা 

নিজস্ব প্রতিবেদক: করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন জুনেদ ছাতকের জুনেদ আহমদ। রোববার বেলা ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এ করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র। বসবাস করছেন সিলেট শহরে।

জানা যায়, জুনেদ আহমদ করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহণের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। অনেক্ষণ লাইনে দাড়িয়ে ভ্যাকসিন গ্রহণের সুযোগ পান। হাসপাতালের ৫ম তলায় প্রবেশ করে যখন জনৈক সেবিকা তাকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ওই সেবিকা ফোনে মত্ত ছিলেন। তিনি এক হাত দিয়ে মোবাইল ফোনে কথা বলে অপর হাতে করোনা ভ্যাকসিন পূঁষ করেন।

ভ্যাকসিন গ্রহণকারী জুনেদ আহমদ তার নামীয় ফেসবুকে ওই বিতর্কিত ছবিটি পোষ্ট করলে অনেকেই ভিন্ন মন্তব্য করেছেন। এ বিষয়ে জুনেদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সেবিকা এক হাতে মোবাইল ফোনে কথা বলে অন্য হাত দিয়ে পরপর তিনবার ভ্যাকসিনের শুই দ্বারা আঘাত করেন। প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। ভয়ে কিছু বলতে সাহস পাইননি তিনিি। চতুর্থবার অনেক কষ্ট দিয়ে ফোনালাপে থাকাঅবস্থায় একহাতদ্বারা ভ্যাকসিন পুঁষ করেন ওই সেবিকা।