• ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; অপহরণকারী গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১
ঢাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোরী অপহরণ মামলার এক মাস পর অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দেব এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা মেট্রোপলিটনের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হন। শুক্রবার ভোরে ভিকটিমসহ আসামীকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসা হয়।

জানা যায়, প্রায় এক মাস আগে দোয়ারাবাজারের এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের আহাদ আলীর ছেলে রফিক আলী। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে রফিক আলীকে আসামী করে দোয়ারাবাজার থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় (অপ্রাপ্তবয়স্ক নারী অপহরণ) মামলা (নং- ১৯) তাং- ১৯.০৮.২০২১ দায়ের করেন। ঘটনার প্রায় একমাস অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার অপহরণকারী রফিক আলীকে গ্রেফতারের পর তার তথ্যমতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে থানা পুলিশ।